বগুড়া তাজমা সিরামিক ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা (৭৫) রোববার রাতে শহরের বাদুরতলাস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ বহু শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মো: সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া চেম্বার সভাপতি মাছুদুর রহমান মিলনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমার ইন্তেকাল
বগুড়া তাজমা সিরামিক ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা (৭৫) রোববার রাতে শহরের বাদুরতলাস্থ তার নিজ...



