শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে পড়ে খোরশেদ আলম নামের ৬ বছরের এক শিশু মারা গেছে। সে পোড়াগাঁও ইউনিয়নের ধোপাখোলা গ্রামের শফিকুল ইসলামের একমাত্র ছেলে।

এলাকাবাসী জানায়, সমবয়সী কয়েকজনের সাথে সোমবার সকালে খেলছিল। হঠাৎ খোরশেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘন্টাখানেক খোঁজাখুজির পর পুকুরে তার জুতা ভাসতে দেখা যায়। পুকুরে খোঁজ করা হলে তার লাশ পাওয়া যায়। স্থানীয় জিনাইগাতি হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোড়াগাঁ ইউপি সদস্য আজাদ মিয়া পানিতে ডুবে শিশু খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।