টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উত্তরবঙ্গ থেকে উপজেলায় ধান কাটতে দেলদুয়ারে এসেছিলেন।
জানা যায়, চারজন শ্রমিক জমিতে ধান কাটতে ছিল। বজ্রপাত দেখে তারা স্যালো মেশিন ঘরে আশ্রয় নেয়। প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে এলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সতত্য স্বীকার করেছেন আটিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক।



