রাজবাড়ী সদর হাসপাতালে জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হানিফ গাজী নামে এক যুবক মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
হানিফ গাজী রাজবাড়ী সদর উপজেলার লক্ষিনারায়নপুর এলাকার বিল্লাল গাজীর ছেলে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, শনিবার দুপুরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন হানিফ গাজী। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে নিয়ম মেনে দাফন করার পরামর্শ দেয়া হয়েছে।



