বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় হাসান নামের (৬) বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় অটো বোরাকসহ চালক ইমরানকে (২৬) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালতলী-ফকিরহাট সড়কের ছোটভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ছাতনপাড়ার ছয়ঘর এলাকার সেলিম মোল্লার ছেলে ইমরান ১২ঘর এলাকা থেকে ব্যাটারিচালিত অটো বোরাক নিয়ে তালতলী আসছিলেন। এ সময় পথিমধ্যে ছোটভাইজোড়া এলাকার স-মিল শ্রমিক সুমন মোল্লার ছয় বছরের ছেলে হাসান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াভাবে চালিয়ে আসা বোরাক চালক ইমরান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুমনের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। সুমনকে তাৎক্ষণিক তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, তালতলী-ফকিহার সড়ক দিয়ে শিশু হাসান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত আটো বোরাকে ধাক্কা খেয়ে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে তাৎক্ষণিক ওই বোরাক ও চালক ইমরানকে আটক করেছি। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। তবে নিহত হাসানের পক্ষে কোনো মামলা না হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ, ওই বোরাক ও চালক ইমরানকে ছেড়ে দিতে হবে।