সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোমেনা পারভীন পারুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত সকলেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। সন্দেহবশতঃ তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার পর আজ সকলের রিপোর্ট পজেটিভ এসেছে।

তিনি আরো জানান, চাকুরিজীবী একজন ঢাকা থেকে বাড়িতে এসে নমুনা প্রদান করে আবার ঢাকা ফিরে যান। আক্রান্তরা তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে তিনি জানান।

আক্রান্তরা হলেন, কাজিপুর হাসপাতালের এক সেবিকার মেয়ে, চরগিরিশ ইউনিয়নের ইউপি সদস্য ভেটুয়া জগন্নাতপুর গ্রামের একজন পুরুষ এবং মেঘাই গ্রামের আরেক জন। তিনিও পুরুষ।