দিনাজপুর জেলার বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহসপতিবার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম এ লাশ উদ্ধার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার এসআই জলিল জানান, লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি। রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ শনাক্তের জন্য সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।