ফেনীতে আরো ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। জেলায় কোভিডে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৪শ’ ১১।
জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সদর উপজেলায় ১০, ছাগলনাইয়ায় ১৮ ও দাগনভুঞায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সদর উপজেলায় ১১ জনের মধ্যে তিনজন পুলিশ সদস্য। দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একজন হোম আইসোলেশনে রয়েছেন।
ছাগলনাইয়া উপজেলায় ১৮ জনের মধ্যে একই পরিবারের তিনজন। তারা পাঠাননগর ইউনিয়নের গতিয়া সোনাপুর এলাকার বাসিন্দা। এহছাড়া পৌরসভা এলাকায় ১০ জন, শুভপুর ইউনিয়নে ২ জন, রাধানগর, মহামায়া ও ঘোপাল ইউনিয়নে ১ জন করে রয়েছেন।
দাগনভূঞা উপজেলায় একজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। আক্রান্ত ৬ জন পৌরসভা, রাজাপুর ইউনিয়নে ২ জন, ১ জন করে সদর ইউনিয়ন, ইয়াকুবপুর ও জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা।
এদিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ডা. রুবাইয়াত বিন করিম জানান, তিনি এ সংক্রান্ত কোন চিঠি পাননি। তবে তাকে দায়িত্ব পালন করতে মৌখিকভাবে বলা হয়েছে।



