নোয়াখালীর সেনবাগে ১০ বখাটে মিলে এক প্রতিবন্ধী মেয়েকে (২০) রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণ করেছে। এ ঘটনায় দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলোÑ অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুক (২৫) ও ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকের নেতৃত্বে একই গ্রামের ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম ও তাদের আরো আট সহযোগী মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণ শেষে নানা ধরনের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার চার দিন পর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চলছে।