ঐতিহ্যবাহী টুমচর সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবদুল কুদ্দুস (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার ভোর রাতে বাধ্যকজনিত কারণে সদর উপজেলার টুমচর গ্রামে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তিনি ১০ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহর ঐতিহ্যবাহী টুমচর সিনিয়র মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক।