রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের ধনঞ্জয় বাড়ৈ (২৫) নামে এক যুবকের নিখোঁজের ৩ দিন পরে হিজলবাড়ী গ্রামের মাছের ঘেরের পাশ থেকে গতকাল শুক্রবার তার লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। সে ধলু বাড়ৈর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ধনঞ্জয় বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে হিজলবাড়ী গ্রামের লোকজন মাছের ঘেরের পাশে লাশ দেখতে পেয়ে রাজৈর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দোষীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।
মানব পাচারচক্রের সদস্য গ্রেফতার : রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের ইমাম হোসেন (৩৫) নামে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সদস্যকে গত বুধবার রাতে সদর উপজেলার হবিগঞ্জ গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। সে মৃত সামাদ শেখের ছেলে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, ইমাম হোসেন মানব পাচারচক্রের সদস্য বলে স্বীকার করেছেন।
রাজৈরে যুবকের লাশ উদ্ধার
রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের ধনঞ্জয় বাড়ৈ (২৫) নামে এক যুবকের নিখোঁজের ৩ দিন পরে হিজলবাড়ী গ্রামের মাছের ঘেরের পাশ থেকে গতকাল শুক্রবার তার লাশ উদ্ধার...



