বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪জন এবং উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যুর হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ২ জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাপাতালে আরো দুই জন মারা যান। এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাপসাতালে করোনার উপসর্গ নিয়ে ধুনট হাসপাতালের অবসরপ্রাপ্ত টেকনোলজিষ্ট ও ব্যাংক কর্মকর্তা মারা যান।

বগুড়া করোনা চিকিৎসা কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী মোহাম্মাদ আলী হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানিয়েছেন, ১২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে মঙ্গলবার ৮ জন রোগী ছুটি দেয়ার পরেও আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ৯৩ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় ৪০ বেডের করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত থাকলেও তা এখানো চালু হয়নি।

এ ব্যাপারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ৪০ বেডের করোনা ইউনিট চালু হতে আরো কয়েক দিন সময় লাগবে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিদিনের করোনা পরিস্থিতি সেদিন রাতের পরিবর্তে পরের দিন বেলা ১১টায় প্রকাশ করা হবে।

অপরদিকে করোনার ব্যাপক সংক্রমনের কারনে বগুড়া পৌর এলাকার ৯টি এলাকাকে রেড জোন ঘোষনা করেছে জেলা প্রশাসন। রেড জোন এলাকায় আংশিক দোকান পাট বন্ধ থাকলেও অন্য সব কিছু প্রায় স্বাভাবিক রয়েছে। ফলে সংক্রমন রোধ তেমন নিয়ন্ত্রন হচ্ছেন না। তাই এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারী ও পদক্ষেপ দরকার । নইলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭০২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৩ জন। প্রাণঘাতিকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।