দিনাজপুরে নবাবগঞ্জে মৃত্যু ব্যাক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিল্লা খুর গ্রামের ৫টি পরিবার লকডাউন করা হয়েছে।
জানা যায়, আবু তাহের সর্দারের জামাই ফজলুর রহমান (৪০) চারদিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। সেখানে কর্ত্যবরত চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহাজান আলী এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহারের নির্দেশ ওই গ্রামের ৫টি পরিবারকে লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ: রাজ্জাক। এছাড়াও ওই গ্রামের ফজলুর রহমানের পরিবারের লোকজনসহ ১২ জনের নমুনা সংগ্রহ করেছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক টিম।



