ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খাদিমুল ইসলাম (৩০) নিহত হয়েছে। নিহত খাদিমুল ও ঘাতক মাজহারুল উপজেলার ধারা ইউনিয়নের চাঁদ্রশী গ্রামের নূর ইসলামের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পান খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বাগি¦তণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মাজাহারুল বড় ভাই খাদিমুলকে লক্ষ্য করে বাঁশের লাঠি ছুড়ে মারলে ঘরের দরজার ধাক্কা লেগে হয়ে সে মাটিতে লুটিয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ফোনের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে আসি এবং ছোট ভাই মাজাহারুলকে আটক করি।
হালুয়াঘাটে ছোট ভাইয়ের হাতে খুন
ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খাদিমুল ইসলাম (৩০) নিহত হয়েছে। নিহত খাদিমুল ও ঘাতক মাজহারুল উপজেলার ধারা ইউনিয়নের চাঁদ্রশী...



