সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের অসহায় অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা।
জানা গেছে, অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানকে খুলনা মেডিক্যাল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে চিকিৎসার খরচ মেটাতে না পেরে তাকে বাড়ি নিয়ে আসে পরিবার। গ্রামে দেয়া হচ্ছিল সাধারণ চিকিৎসা। আর লোকমুখে এ ঘটনা জানামাত্রই অসহায় আব্দুর রহমানের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং শিশু খাদ্য উপহার দিয়ে তার উন্নত চিকিৎসা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা।



