সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটগ্রামের আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল বাছেদ (৪৫) নামের এক ব্যক্তি। রোববার বেলা দেড়টায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আপন চাচাতো ভাই শাহীনের সাথে আব্দুল বাছেদের পারিবারিক কোন্দল ছিল। এরই জেরে নিজ বাড়িতে রোববার বেলা দেড়টায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।
কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে দেয়া হবে। অভিযোগ পেলে মামলা ও আইনি পদক্ষেপ নেয়া হবে।



