মহামারী করোনা থেকে আপাতত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা মুক্ত। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সোমবার থেকে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২ জন নারী -পুরুষের করোনাভাইরাস নমুনা পরীক্ষা করে নেগেটিভ পাওয়া যায়। পজেটিভ সকল ব্যক্তি বর্তমানে সুস্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ তাদেরকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করেন। এ পর্যন্ত ভোলাহাটে ১২ জন পজেটিভ ব্যক্তি পাওয়া গেছে। এর মধ্যে একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১১ জন হোম আইসোলেশনে ছিল। এরা সবাই বর্তমানে সুস্থ। ভোলাহাট উপজেলায় এ পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৭ জনের। নেগেটিভ হয় ৪৪৫ জনের এবং স্থগিত রয়েছে ৫০ জনের।