দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরীর গর্ভপাত ঘটানোর অভিযোগে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ৩ মার্চ রাতে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে কৌশলে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর পূর্বপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৫০)। এ সময় ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

এরপর ২৯ মার্চ রাতেও একই কৌশলে তাকে ধর্ষণ করে সাইফুল। ইতোমধ্যে সে ৩ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানালে তারা সাইফুলকে বিষয়টি মিমাংশার জন্য চাপ দেয়। সাইফুল তাদের ভয়ভিতি দেখিয়ে ৫ জুলাই রংপুরের একটি ক্লিনিকে নিয়ে কিশোরীর গর্ভপাত ঘটায়। রপর শালিসের নামে কতিপয় ব্যক্তি তার নানির নিকট থেকে চিকিৎসার কাগজপত্র নিয়ে নষ্ট করে ফেলে।

পরে বুধবার ওই কিশোরী বাদি থানায় মামলা দায়ের করে। পুলিশ জানায় মামলায় অভিযুক্ত ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার পূর্বক বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। একই দিন কিশোরীকে ডাক্তারী পরী ক্ষার জন্য পাঠানো হয়েছে।