সর্বশেষ প্রতিবেদনে জামালপুরে নতুন করে আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত খবর জানা যায়। এর মধ্যে সদর উপজেলায় তিনজন, মাদারগঞ্জ উপজেলায় দুইজন ও ইসলামপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৫ জন।
অন্যদিকে সর্বশেষ ২৫ জনসহ মোট সুস্থ হয়েছে ৫৯০ জন। করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৪ জন ও হোম আইসোলেশনে ১৮৫ জন চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ৩২৬ জন। দ্বিতীয় অবস্থানে ইসলামপুর উপজেলায় ১৩০ জন। তৃতীয় অবস্থানে সরিষাবাড়ী উপজেলায় ১০৩ জন।



