বাগেরহাটের চিতলমারীতে মহাজনদের নির্যাতনে স্কুল শিক্ষিকা হাসিকণা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মৃত্যুর দুই দিন পর গতকাল বুধবার বিকেলে হাসিকণার স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদি হয়ে আটজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে চিতলমারী থানায় এ মামলা করেন। এর আগে মহাজনদের তিরস্কার ও নির্যাতন সহ্য করতে না পেরে গত সোমবার দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাসিকণা বিশ্বাস।