সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক ও সুধি সমাজে শোকের ছায়া নেমে পড়ে।

তার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বুধবার বিকেলে বাদ আসর আরপিন নগর ঈদগাহ ময়দানে জানযা নামাজ শেষে আরপিন নগর কবরস্থানে সমাহিত করা হয়।

বিভিন্ন মহলের শোক : আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক জানিয়েছেন, আরো শোক জানিয়েছেন পৌর মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাবেক সংসদ সদস্য (সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসন) পিপি এড: শাহানা রব্বানী ও সাধারণ সম্পাদক পৌর কলেজ অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি কুলেন্দু শেখর তালুকদার ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রকাসক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রির্পোটার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, মানবজিমন প্রতিনিধি একেএম মহিম, একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালাম, নয়াদিগন্ত প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দিনকাল প্রতিনিধি সেলিম আহমদ, জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।