জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে শহিদুল ইসলাম নামে এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পুকুর থেকে ওই হোটেল ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম গুলশান মোড় মহল্লার কাবাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করলেও বাড়িতে ফিরে যায়নি ।
পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। দু’দিন পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি।



