ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের জয়পুরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নজরুল ইসলাম(৩২)একজন নিহত হয়েছে । ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ ।

পুলিশ জানায়, উপজেলার জয়পুর গ্রামের তাহের আহম্মেদের বাড়ির সামনে বৃহস্পতিবার রাত আড়াইটার সময় মাদক ব্যবসায়ী স্থানীয় জয়পুর গ্রামের নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে । খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বাকিরা পালিয়ে গেলেও, গুলিবিদ্ধ অবস্থায় আহত নজরুলকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ । এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি,দুইটি রামদা, ২০বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে ।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ দু-দল মাদককারবারির মধ্যে গোলাগুলির ঘটনায় এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।