দিনাজপুরের নবাবগঞ্জে শাহাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই আপন ভাই ও ভাতিজা।

তিনি উপজেলার বিনোদনগর ইউনিয়নের ছোট চেরাগপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর (বালুরঘাট) নামক স্থানে একটি হলুদ ক্ষেতের মধ্যে তাকে লোহার সাবল ও লাঠি দিয়ে পেটিয় হত্যা করা হয়।

বাড়ি থেকে গাঁজা চুরি করার ঘটনাকে কেন্দ্র করে তার ভাই ও ভাতিজার সাথে কয়েক দিন ধরে কলহ চলছিল বলে প্রতিবেশিরা জানান।

কলহের কারণে শাহাজুল কয়েকদিন ধরে বাড়ি ছেড়ে বাইরে বাস করত। তার স্ত্রী থাকে অন্য বাড়িতে। গতকাল তার ভাই ও ভাতিজা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে রিক্সা ভ্যানে নিয়ে আসার পথে তিনি মারা যান।

ভ্যান চালক একই গ্রামের ইয়ানুর রহমান জানান, ওই গ্রামেরই মৃত ইয়াকিন আলীর ছেলে মিনহাজুল ইসলাম শাহাজুলকে গুরুতর আহত অবস্থায় তার ভ্যানে তুলে দেয়। এরপর সে ভ্যানে নিয়ে কিছুদূর অগ্রসর হলে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।