বাগেরহাটের চিতলমারীতে মহাজনদের নিপীড়ন ও নির্যাতনে দিশেহারা হয়েছে মানুষ। দিন দিন আত্মহত্যার ঘটনা উপজেলায় সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব সুদখোর মহাজনদের দেনা পরিশোধে দিশেহারা হয়ে ভিটেমাটি ছেড়ে পথে বসেছে অসংখ্য লোক। আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন, দেনার দায়ে সব হারানো উপজেলার সাবোখালী গ্রামের ভরত সরকারের ছেলে কৃষক সুব্রত সরকার (৪০)। তিনি আরো জানান, জীবিকার তাগিদে তিনি আড়–য়াবর্ণী ডরপাড়া গ্রামের শহীদ শেখসহ আরো কয়েকজনের কাছ থেকে সুদে কয়েক লাখ লাখ টাকা নেন। এক বছরে ওই টাকার ৩ থেকে ৪ গুণ পরিশোধ করার পরও এখনো তাদের মূল টাকা শোধ হয়নি। বাকি টাকা আদায়ের জন্য কারবারিরা তাকে ডেকে নিয়ে সময়ে সময়ে নির্যাতন করছে।
উপজেলার কালশিরা গ্রামের কলেজ শিক্ষার্থী রাজীব মালাকার জানান, তার কাকা অজয় মালাকার সবুর শেখের কাছ থেকে সুদে ২ লাখ টাকা নেন। পরে জমি বিক্রি করে সবুরকে ৮ লাখ টাকা দেয়ার পরও সে আরো ৪ লাখ টাকা দাবি করছে। অজয় কাকা টাকা পরিশোধ করতে না পেরে পালিয়ে যান। রাজিব আরো জানান, এর আগে সুদে কারবারি হানিফ শিকদারের অত্যাচারে রুইয়ারকুল গ্রামের সনজিত ব্রহ্ম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দেনার দায়ে সুরশাইল গ্রামের মাওলানা হারুনও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গত ২০ জুলাই সুদখোরদের নির্মম অত্যাচার-নির্যাতন সইতে না পেরে স্কুলশিক্ষিকা হাসিকণা বিশ্বাস (৩৮) আত্মহত্যা করেছেন। উপজেলার গরিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার পাণ্ডে আত্মাহুতির চেষ্টা চালান। এমন ঘটনা এখানে সব সময়ই হচ্ছে। মহাজনদের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে ভিটে-মাটি ফেলে কুরমনি গ্রামের শিব শংকর বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস, শংকর মজুমদার, সুবাস বসু, চিতলমারী বাজারের ব্যবসায়ী ফোরকান আলী, খড়মখালী প্রকাশ বালা, হরিবর মণ্ডল, নীতিশ মণ্ডল, সাবোখালী গ্রামের পরিতোষ মজুমদার, বৈষ্ণব বিশ্বাস, কালশিরার অজয় মালাকার, কৃষ্ণ মালাকার, বিন্দু ব্রহ্ম, বাবু ব্রহ্ম, কালিপদ মজুমদার কালা, হরষিত বিশ্বাস, বেন্নাবাড়ি গ্রামের মনোজ বিশ্বাস ও বিমল বিশ্বাসসহ আরো অনেকে পালিয়েছেন। অনেকের ভিটেমাটি জোর করে লিখে নিয়েছে মহাজনরা। জানতে চাইলে শহীদ শেখ, হানিফ শিকদার ও সবুর শেখ কোনো মন্তব্য করতে রাজি হননি। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম জানান, স্কুলশিক্ষিকার দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ছাড়া সরকারি অনুমোদন ছাড়া কেউ অবৈধভাবে অর্থলগ্নী ব্যবসা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
চিতলমারীতে মহাজনদের দৌরাত্ম্য পথে বসেছে শত শত লোক
বাগেরহাটের চিতলমারীতে মহাজনদের নিপীড়ন ও নির্যাতনে দিশেহারা হয়েছে মানুষ। দিন দিন আত্মহত্যার ঘটনা উপজেলায় সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব সুদখোর মহাজনদের দেনা পরিশোধে দিশেহারা হয়ে...



