বাগেরহাটের চিতলমারীতে সুদখোরদের মহাজনদের নির্যাতনে স্কুল শিক্ষিকা হাসিকণা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় রেফাজুল খান (৩৮) নামে এক সুদকার মহাজনকে পুলিশ আটক করেছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে খড়মখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেফাজুল খান আড়–য়াবর্ণী গ্রামের মোস্তাক খানের ছেলে ও উপজেলায় মহাজনদের মধ্যে অন্যতম।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, সুদিকারবারীদের অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে সোমবার ২০ জুলাই দুপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করেন হাসিকণা বিশ^াস। নিহত হাসিকণা বিশ^াস উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং খড়মখালী গ্রামের যুগল কান্তি ডাকুয়ার স্ত্রী। মৃত্যুর দুই দিন পরে বুধবার হাসিকণার স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদি হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।
এরপর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। শুক্রবার রাতে খড়মখালী এলাকা থেকে অজ্ঞাত আসামিদের মধ্য রেফাজুল খানকে আটক করা হয়। আটককৃত রেফাজুল খান আড়য়াবর্ণী গ্রামের মোস্তাক খানের ছেলে ও উপজেলায় অন্যতম মহাজন। ওসি আরো জানান, চিতলমারীতে সুদের ব্যবসা বন্ধ ও মাদকমুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।