দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) তার করোনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার ইউএনও নাজমুন নাহারের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস টেস্টের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার তার করোনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, নমুনা প্রদানের পর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ইউএনও নাজমুন নাহার।

ইউএনও’র সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।