বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান আশুড়ার বিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া জাকির। জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। এছাড়াও আস্থাভাজন একনিষ্ট স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ এ সময় উপস্থিত থেকে এ কর্মসূচি যথাযথভাবে পালন করেন।



