কিশোরগঞ্জের বাজিতপুরে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনের বিচ্ছিন্ন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেÑ ওই গ্রামের হাবলু মিয়ার ছেলে নাঈম (১৫) এবং মোশারফ হোসেনের ছেলে সিয়াম (১৪)। একই ঘটনায় মারা যাওয়া কিশোরদের দুই বন্ধু আহত হয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম ও তার তিন বন্ধু আনন্দ করতে একটি ইঞ্জিনচালিত রিকশাভ্যানে করে ঘুরতে বের হয়। সিয়াম নিজেই রিকশাভ্যানটি চালাচ্ছিল। এ সময় হঠাৎ রিকশাভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। সেই খাদে আগে থেকে পল্লী বিদ্যুতের লাইনের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। এর ফলে চার বন্ধু একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সিয়াম ও নাঈম ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় লোকজন আহত দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নাঈম নারায়ণগঞ্জের একটি মাছের খামারে এবং সিয়াম ওয়ার্কশপে কাজ করত বলে জানা গেছে।
বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু
কিশোরগঞ্জের বাজিতপুরে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনের বিচ্ছিন্ন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে এ ঘটনা...



