জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী খোরশেদ আলমও মারা গেলেন বিষ পানে।
খোরশেদ দেওয়ানগঞ্জ গামারিয়া গ্রামের জয়নাল হকের ছেলে এবং রুবিনা খরমা তেলিপাড়ার ইদ্রিস আলির মেয়ে।৪ বছর আগে তাদের বিয়ে হয়।প্রথম পুত্র সন্তান মারা গেলে দেড় মাস আগে এক কন্যা সন্তান হলে এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
রুবিনা চলে আসেন বাবার বাড়িতে।গত রোববার শ্বশুরবাড়ি এসে খাবার খেতে বসেন স্বামী-স্ত্রী একসাথে। একপর্যায়ে লুকিয়ে রাখা ছুরির উপর্যুপরি আঘাতে স্ত্রী রুবিনাকে খুন করেন স্বামী।নিজেও বিষ পান করে। পরে বুধবার ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী খোরশেদ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি জানান, এব্যাপারে মামলা হয়েছে।



