চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হাজী নুরুল কবির (৭০) চরতি ইউনিয়নের দুরদুরি গদারগুনা এলাকার মৃত আলী মিয়ার ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের দুরদুরি গদারগুনা এলাকায় এ ঘটনা ঘটে।
চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: রেজাউল করিম জানান, বুধবার দুপুরে দুরদুরি গদারগুনা এলাকায় বাড়ির পাশের একটি পাহাড়ে বাগানে কাজ করছিলেন নুরুল কবির। এ সময় পাহাড়ে বন্য হাতির পাল থেকে একটি হাতি ছুটে এসে নুরুল কবিরকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।