খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহেদ ও সভাপতি সাহেদুল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

মুহাম্মদ ইলিয়াছকে আহ্বায়ক ও মো: মুক্তার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা ছাত্রদল এবং মো: আব্দুর রহিম বিশালকে আহ্বায়ক ও শেখ দাউদুল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্যের পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা ছাত্রদলের নির্দেশনা মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে এই কমিটিকে ইউনিয়ন, ওয়ার্ড ও বর্ষ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল বরাবর পাঠাতে বলা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমাদের উদ্দেশ্য থাকবে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি করে ছাত্রদলকে গতিশীল করা। বরাবরের মতো ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।