করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন। শুক্রবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকার এএমজেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিবার সূত্র জানিয়েছে, গত কয়েকদিন অসুস্থবোধ করলে নমুনা দিয়েছিলেন। প্রতিবেদনে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর প্রেক্ষিতে চিকিৎসার জন্য এএমজেডে ভর্তি হন। তার সুস্থতার জন্য ফেনীসহ দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
এর আগে তার পরিবারের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়ে এএমজেডে চিকিৎসা নিয়ে সুস্থ হন।



