মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম মিয়া (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তার বাইপাস অপারেশন হয়। এরপর তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: জাফর আলী মিয়া বলেন, কাইয়ুম মিয়া দলের একজন মেধাবী সৈনিক ছিলেন, তার মৃত্যুতে আমরা দলের একজন নিবেদিতপ্রাণকে হারালাম।
এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্্রীয় যুবদল নেতা মিজানুর রহমান মুরাদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও সমবেদনা জানান।