রংপুরের পীরগাছায় গভীর রাতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রঞ্জ (৩০) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নগরজিৎপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাপ দংশন করলে আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে হাসপাতালেই মারা যান তিনি।
ওই এলাকার আব্দুল হালিম নামের একজন বলেন, গভীর রাতে মাছ ধরার জন্য বাইরে যান মনোয়ারুল ইসলামের ছেলে রঞ্জু মিয়া (৩০)। মাছ ধরার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে তিনি মারা যান।



