কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে করোনাভাইরাসে আক্রান্ত নূর মোহাম্মদ এমপি ও তার একমাত্র ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিতের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা ফখর উদ্দিন ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি রফিকুল ইসলাম টিটু। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাসউদুল আলম হারুন।
দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মজিব, অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক ভূইয়া নোমান, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মোবারক হোসেন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সকালের দুনিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ তাহের, দফতর সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুম পাঠান, নির্বাহী সদস্য ও কটিয়াদী প্রবাহের সম্পাদক এস এম নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলা কাগজ-কেটিভি বাংলা প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক মো: আবু নাঈম, সমাজসেবক জহিরুল ইসলাম ইদ্রিস, আশিকুল ইসলাম প্রমুখ।



