বরগুনা বামনায় শ্রমিকলীগ নেতা মো: রাজু জোমাদ্দার (২৬) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাজু জোমাদ্দার বামনা উপজেলার রামনা ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক ও দক্ষিণ রামনা গ্রামের মো: জলিল জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন যাবত গ্রামীণ ফোন ডিলার নাহার টেলিকম, বরগুনা জোনে চাকরিরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য সকালে গোসল করার উদ্দেশে পানি উঠানোর জন্য মটোরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার এ অকাল মৃত্যুতে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বামনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ সঞ্জয় মজুমদার জানান, বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে রাজু বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে এবং এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা।



