টঙ্গীতে মেয়ের প্রেমিক সন্দেহে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে পেটালেন মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে স্থানীয় তিস্তারগেট এলাকায়।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে ঈশার নামাজ পড়ার জন্য সায়েম নামের ওই যুবক মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মেয়ে সায়েমের সাথে কুশল বিনিময় করে। বিষয়টি ভালো চোখে দেখেননি মেয়ের বাবা ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। সায়েম নামাজ পড়ে বাসায় গেলে মেয়ের বাবা দলবল নিয়ে রাত ১১টায় সায়েমদের বাসায় হানা দেয় এবং তাকে তুলে নিজের বাড়িতে নিয়ে আটকে মারধর করে। সায়েমের বাবা তোতা মিয়া জানান, তিনি ও তার স্ত্রী সায়েমকে উদ্ধারের জন্য সেখানে গেলে তাদেরকেও পেটানো হয়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে।