দুই ঠিকাদারের মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্যান্য মেশিন ভাঙচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা মঙ্গলবার দুপুরে পৃথক দু’টি মামলা হয়েছে। মামলা দু’টির বাদি হচ্ছেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার ও সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারি।
মামলার আসামিরা হচ্ছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়াকে আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
মামলার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে জানেন না বলে জানান।