খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় বাজার এলাকায় অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জাহাংগীর আলম, পিএসসি বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় মেজর আমির উল এহসান, লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মো: ছলিম উল্লাহ, বাজার কমিটির সভাপতি আবুল কালামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার বলেন, কোথাও আগুন লাগার ঘটনা ঘটুক এটা কখনোই কামনা করি না। তবু অসাবধানতাবশত অগ্নিসংযোগের মতো ঘটনা অনাকাক্সিক্ষতভাবে ঘটে গেলে প্রাথমিকভাবে যেন তা নিয়ন্ত্রণ করা যায় সে জন্যই লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর এ উদ্যোগ।
সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সতর্ক ও সাবধান থাকার অনুরোধ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জাহাংগীর আলম।



