রাজধানীর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শিক্ষকদের আরবি প্রশিক্ষণ কোর্স-২০২০-এর সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কুরআন-হাদিসের মর্মার্থ বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।
তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক ড. মুহাম্মদ ছালমানের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেনÑ ড. আবদুস সামাদ, মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শাফী উদ্দিন আল মাদানী, ড. নূরুল্লাহ আল মাদানী, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান ও ছাত্র প্রতিনিধি মো: খায়রুল আনাম।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, ইসলামের মূলমন্ত্র হলো, সৎ কাজে সকলে সকলকে সহযোগিতা করবে এবং অসৎ কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। কিন্তু হাল জামানায় এর বিপরীত কাজটাই বেশি সংঘটিত হচ্ছে। যার কারণে সমাজে অশান্তি লেগেই আছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে ইসলামের বিরুদ্ধে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে। আর এর জন্য আরবি ভাষার ওপর জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। বাংলা বই পড়ে কুরআন ও হাদিসের সঠিক মর্মার্থ বুঝা যাবে না। তাই সঠিকভাবে কুরআন ও হাদিস শিখতে হলে আগে আরবি ভাষা আয়ত্ত করতে হবে।
ড. আব্দুস সামাদ বলেন, আরবি ভাষা পবিত্র কুরআনের ভাষা। যে ভাষায় মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আবদুল্লাহর পুত্র হজরত মুহাম্মদ সা:-এর ওপর কুরআন অবতীর্ণ হয়। তাই আরবি মুসলমানদের ধর্মীয় ভাষা হিসেবে প্রত্যেক মুসলমানের তা শিক্ষা করা অবশ্যই কর্তব্য।
আরবিকে বিশ্বময় চলাচলের ডানা হিসেবে অবহিত করে মাওলানা সফিউল্লাহ বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা শ্রেণিকক্ষে আরবি ভাষায় পাঠদান করলে শিক্ষার্থীরা সেভাবেই আরবির ওপর দখল নিয়ে গড়ে উঠবে।
মাওলানা নূরুল্লাহ বলেন, আরবি ভাষা রাসুলের সা: ভাষা, কুরআনের ভাষা, আখিরাতের ভাষা তথা ইসলামের ভাষা, এটি বর্তমান বিশ্বের অর্থনৈতিক ভাষা। তাই এই ভাষার গুরুত্ব অপরিসীম।
তা’মীরুল মিল্লাতে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা
কুরআন-হাদিসের মর্মার্থ বুঝতে হলে আরবি ভাষা শিক্ষার বিকল্প নেই
রাজধানীর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শিক্ষকদের আরবি প্রশিক্ষণ কোর্স-২০২০-এর সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কুরআন-হাদিসের মর্মার্থ বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা ছাড়া কোনো বিকল্প...



