দিনাজপুরের ফুলবাড়ীর সাবেক পৌর চেয়ারম্যান মরহুম নুরুল হুদার স্ত্রী নুরজাহান বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে পৌর শহরের স্বজনপুকুরের তার নিজ বাসভবনে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজা আজ সকাল ১১টায় পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং সেখানেই লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুম নুরজাহান বেগম ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলম মুন্না, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশীদ আলম মতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ আলম লিটনের মাতা।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



