দিনাজপুরের নবাবগঞ্জে মাদরাসাছাত্র হত্যা মামলায় শুক্রবার হাসেম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। হাসেম নওগাঁ জেলার চকটান্দুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের পিতা শাহিনুর রহমান একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ ছাত্র-শিক্ষকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদরাসার শিক্ষককে গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।



