টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে লোহা গলানোর সময় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন, মোজাম্মেল হোসেন (২২), নিলয় (২৫), দুলাল (৪৫) ও রিপন (৩০)। এ ছাড়াও আহত অপর এক শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোর ৪টার দিকে কারখানার চুল্লিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে সে সময় কর্মরত শ্রমিকরা অগ্নিদগ্ধ হন। ভোর ৬টার দিকে আহত ৫ জনকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান। দগ্ধ অপর চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মোজাম্মেল হোসেনের শরীরের ৯০ শতাংশ, নিলয়ের ৫০ শতাংশ, দুলালের ৯০ শতাংশ, রিপনের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের কেউই শঙ্কামুক্ত নন।
টঙ্গী এসএস স্টিল মিলে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ
টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে লোহা গলানোর সময় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি...



