বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির ছাদ থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান তার টিম নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালান। তিনি বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের খলিল পাইকের ভবনের ছাদে টবে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের উচ্চতা পাঁচ ফুট বলে থানা সূত্র জানিয়েছে।
আগৈলঝাড়ায় বাড়ির টবে গাঁজা গাছ, মামলা
বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির ছাদ থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে...



