নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার ও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
জানা যায়, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য একটি মাছের আড়তকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানার পুলিশ।



