দিনাজপুরের নবাবগঞ্জে গত শুক্রবার বিকেলে মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে ওমর ফারুক (২০) নামের এক প্রতিবন্ধী যুবক। রাতে বাড়িতে না ফিরলে উপজেলার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। কোথাও তাকে না পেয়ে ভেঙে পড়েছে তার পরিবার। নিখোঁজ ওমর ফারুক নবাবগঞ্জ উপজেলার বাদেহরিনা (দিঘীপাড়া) গ্রামের রফিক আলীর ছেলে। এ বিষয়ে শনিবার রাতে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করার কথা।
নিখোঁজ ওমর ফারুকের সাথে কারো দেখা মিললে ০১৭১৬৮৯৩৫৪৭ অথবা ০১৭২১৫৬৬৬৭৫ - এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



