দিনাজপুর নবাবগঞ্জে শুক্রবার বিকেলে মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছেন মো: ওমর ফারুক (২০) নামে এক প্রতিবন্ধী যুবক। রাতে বাড়িতে না ফিরলে উপজেলার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করা হয়। কোথাও তাকে না পেয়ে ভেঙে পড়েছেন তার পরিবার।

নিখোঁজ ওমর ফারুক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাদেহরিনা (দিঘীপাড়া) গ্রামের মো: রফিক আলীর ছেলে। এ বিষয়ে শনিবার রাতে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে জানান তার বাবা।

ওমর ফারুকের বড় ভাই জানান, ওমর ফারুক খয়েরী রঙের গেঞ্জি ও কালো রঙের জিন্স প্যান্ট পরা ছিল। তার গায়ের রঙ শ্যামলা-কালো।

নিখোঁজ ওমর ফারুকের সাথে কারো দেখা মিললে ০১৭১৬৮৯৩৫৪৭ অথবা ০১৭২১৫৬৬৬৭৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।