একমাত্র মেয়ের জামাই মিজানুর রহমান (২৮) ছুরিকাঘাতে হত্যা করেছে শ্বশুর নুর কবিরকে (৪৫)। এ সময় শাশুড়ি নুরজাহানকেও এলোপাতাড়ি ছরিকাঘাত করে মিজান। সোমবার দিবাগত রাত দেড়টার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর মশরপাড়ায় ঘরের দরজা ভেঙে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। আর্তচিৎকার শুনে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যান নুর কবির। মঙ্গলবার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে নুরজাহানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নুরজাহানের ভাই শাহাবুদ্দিন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শাহাবুদ্দিন জানান, যৌতুকের জন্য মিজান তার ভাগ্নিকে প্রায় সময় শারীরিক নির্যাতন করত। নির্যাতনের মুখে কাঠমিস্ত্রি নুর কবির জামাইকে এক লাখ টাকা দেন। এরই মধ্যে মেয়ের প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে দেয় মিজান। এরপরও সে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকে স্ত্রীকে। নির্যাতন সইতে না পেরে ছয় মাস বয়সের ছেলেকে নিয়ে জেরিন বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। এসব বিষয় নিয়ে সামাজিক সালিসে উভয়পক্ষের সম্মতিতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এরমধ্যেই মিজান শ্বশুরকে খুন করল। মিজান ভারুয়াখালী বানিয়াপাড়ার আমির হোসেনের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি জানান, মিজানকে গ্রেফতারে অভিযান চলছে।
কক্সবাজারে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত, শাশুড়ি সঙ্কটাপন্ন
একমাত্র মেয়ের জামাই মিজানুর রহমান (২৮) ছুরিকাঘাতে হত্যা করেছে শ্বশুর নুর কবিরকে (৪৫)। এ সময় শাশুড়ি নুরজাহানকেও এলোপাতাড়ি ছরিকাঘাত করে মিজান। সোমবার দিবাগত রাত দেড়টার...



