কুড়িগ্রামে ৫ দিনের টানা বৃষ্টিতে ৫ দফায় ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা এখনো অব্যাহত থাকায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষক বাবুল, মোত্তালেব, ফুলবাবু, কৃষ্ণ চন্দ্রসহ একাধিক কৃষকের সাথে কথা হলে তারা জানান, পরপর ৩ দফা বন্যার পর আমরা অনেকে নি¤œাঞ্চলে আমন চারাসহ বিভিন্ন ফসল লাগিয়েছি। এবারের পঞ্চম দফা পানি বৃদ্ধিতে নি¤œাঞ্চলে লাগানো ফসল বারবার পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হতে পারে। চলতি সেপ্টেম্বর মাসেই দুইবার পানি বৃদ্ধি হলো। দ্রুত পানি নেমে না গেলে ক্ষতিতে পড়তে হবে আমাদের।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করছে। তবে এ পানি স্থায়ী হবে না বলে মন্তব্য করেন তিনি।
ধরলা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপরে
কুড়িগ্রামে ৫ দিনের টানা বৃষ্টিতে ৫ দফায় ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা এখনো অব্যাহত থাকায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়াতে...



